স্বামীর মৃত্যুতে দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি
নিজস্ব প্রতিবেদক

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোল কার্যকর থাকবে।
মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এ অনুমোদন দিয়েছে বলে তার আইনজীবী জানিয়েছেন। তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান।
আ.দৈ/আরএস





















