রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাত্তরের মুক্তিযুদ্ধ মুছে ফেলার চক্রান্ত চলছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ৬২)
X

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ‘গভীর চক্রান্ত’ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


বুধবার সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


রিজভী অভিযোগ করেন, কোনো কোনো রাজনৈতিক দল একাত্তরের ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করছে। পলাতক ফ্যাসিস্টকে খুশি করতেই এমন কর্মকাণ্ড হচ্ছে কি না—এ প্রশ্নও তোলেন তিনি।

আরও পড়ুন

সম্প্রতি একটি প্রদর্শনীর সমালোচনা করে তিনি বলেন, সেখানে একাত্তরের মুক্তিযুদ্ধকে জুলাই অভ্যুত্থানের তুলনায় ‘হালকা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা তিনি ‘ছোটলোকামি’ বলে মন্তব্য করেন।


রিজভী দাবি করেন, জুলাই আন্দোলনে বিএনপি প্রত্যক্ষভাবে সমর্থন দিয়েছে এবং লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনে সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন।


আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে তিনি অভিযোগ করেন, বিগত সরকার জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে একের পর এক আঘাত হেনেছে।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝