রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিউ মার্কেটে চাঁদাবাজিকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদল সংঘর্ষে আহত ২৫
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৪২ এএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৫:৫২ এএম  (ভিজিট : ৬৯)
X

রাজধানীর বাণিজ্যিক  ও ব্যস্ততম নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী, ছাত্রদল ও যুবদলের মধ্যে  ফুটপাতে অবৈভাবে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।  এই সংঘর্ষে প্রায় ২০/২৫ জন আহত হবার খবর পাওয়া গেছে।  আর এই সংঘর্ষে ও হামলায় নেতৃত্ব স্থানীয় নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চল।
আরো অভিযোগ রয়েছে  রাজধানীতে ফুটপাতে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী, ছাত্রদল ও যুবদলের মধ্যে বিরোধ চলছে।  তারই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার  (১১ আগস্ট) সন্ধ্যায় নিউ মার্কেট থানাধীন বলাকা সিনেমা হলের সামনে এ সংঘর্ষের ঘটনার সূত্রপাত  হয়।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় যুবদলের নেতাকর্মীরা ফুটপাতে চাঁদা তুলতে এলে এতে ঢাকা কলেজ ছাত্রদল ও শিক্ষার্থীরা বাধা দেন। এ সময় যুবদলের নেতাকর্মীরা তাদের মারধর করলে তারা হলে ফিরে যান। এরপর ঢাকা কলেজের ছাত্রদল নেতাকর্মী ও শিক্ষার্থীরা এসে ফের সংঘর্ষে জড়ান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

গতকাল  রাতে নিউ মার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের নেতৃত্বে ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার, সদস্যসচিব শাহাদাত, মোবাইল সোহেল, চায়না সুমন, আজিমসহ অর্ধশতাধিক নেতাকর্মী তারা দেশীয় অস্ত্র, লাঠি ও ছুরি দিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজনের ওপর হামলা করে।  এতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। পরবর্তীতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রিয়াঙ্গন মার্কেট সংলগ্ন বসুন্ধরা গলিতে গেলে হামলাকারীদের ওপর পাল্টা হামলা করে এলাকায় ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গতকালের  দফায় দফায় যুবদলের হামলায় আহতরা হলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার, আহ্বায়ক সদস্য মো. সাগর খান, মো. সায়মন ইসলাম, ছাত্রদল সদস্য মুসফিকুর রহিম, শাকিব হাসান, ইমরান হোসেন ও ২৩-২৪ সেশনের শিক্ষার্থী জিহাদুল ইসলাম। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা গণমাধ্যমকে আরো জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর বেপরোয়া হয়ে ওঠেন নিউ মার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চল। এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান মার্কেটের দখল নেওয়ার সময় কুপিয়ে হত্যাচেষ্টা মামলার ৪ নম্বর আসামি তিনি।

এদিকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার পর থেকে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝