রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সরকার বেকারদের নিয়ে তামাশা করছে,পরিণতি খারাপ হবে: ছাত্র অধিকার পরিষদ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৯:২৮ পিএম   (ভিজিট : ৭০)
X

 বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বেকারদের নিয়ে তামাশা না করার অনুরোধ জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন বেকারদের নিয়ে তামাশা করলে পরিণতি খারাপ হবে।
সংবাদ সম্মেলনের নেতারা  প্রতিবাদ জানিয়ে বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রস্তাব মেনে নেওয়া হবে না। তারা বলন, সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এমন পরিবর্তন দেশের শিক্ষা ব্যবস্থাকে মেধাশূন্য করার প্রক্রিয়ার অংশ হতে পারে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির নেতারা।

সংগঠনের সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক বলেন, ‘শিক্ষক নিয়োগের দায়িত্ব এনটিআরসিএর কাছ থেকে নিয়ে ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার মাধ্যমে একটি দৃষ্টিকটু ও জনবিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রতিরোধ ও ক্ষোভের মুখে হয়তো সরকার এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে। নির্বাচিত সরকারের যাচ্ছেতাই সিদ্ধান্ত আমরা মেনে নেবো না।’

 আওয়ামী লীগের ‘দোসর’ সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকার আশঙ্কা প্রকাশ করেন।তিনি বলেন, এমন সিদ্ধান্ত দিয়ে জনগণের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি করে সরকারকে বিপাকে ফেলতে পারে।

তিনি উল্লেখ করেন, দেশে বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করার আহ্বানও জানান তিনি। একই সঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তাকেও দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

সীমান্ত দিয়ে মাদক প্রবেশের বিষয়েও সরকারের সমালোচনা করেন তিনি। সীমান্ত এলাকায় মাদক নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃশ্যমান পদক্ষেপ নেই দাবি করে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।

সংগঠনটির দপ্তর সম্পাদক বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রয়োজনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) যুক্ত করা যেতে পারে। একই সঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে কোনো সংগঠনের দলীয় তৎপরতা চালানো উচিত নয়। শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে কেউ যেন নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে, সে বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিয়েও কথা বলেন সংগঠনটির এই নেতা। তিনি বলেন, হয় দাম বাড়িয়ে সংকট মোকাবিলার ব্যবস্থা করতে হবে, নয়তো আগের দামে ফিরে যেতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাহতাব শিক্ষক নিয়োগের বিষয়ে বলেন, ‘এটি দেশকে মেধাশূন্য করার প্রক্রিয়া। শিক্ষার্থীদের বিরোধিতার কারণে হয়তো সিদ্ধান্তটি থেকে সরে আসা হয়েছে।’তিনি আরও বলেন, ‘বেকারদের নিয়ে তামাশা করবেন না। তামাশা করলে বেকাররা ফুঁসে উঠবে এবং তার পরিণতি খারাপ হবে।’

সরকার পরিচালনায় হঠকারী সিদ্ধান্ত না নিয়ে এনটিআরসিএর নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাম্প্রতিক বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস ও জ্বালানি সংকট দ্রুত নিরসনের দাবি জানান।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝