রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আ’লীগের মিছিলে ককটেল বিস্ফোরণ আটক -৪
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৪৪ পিএম   (ভিজিট : ৫৩)
X

ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও  রাজধানীর মহাখালীতে মিছিলের প্রস্তুতি নিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থালে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। ওই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে অন্যরা পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় লোকজন গণমাধ্যমকে জানিয়েছেন,আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট-সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আসলাম মিয়া (২৫), কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আশিকুল ইসলাম (২৪), ঢাকার দারুস সালাম এলাকার মো. মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মিরপুর চিড়িয়াখানা স্টাফ কোয়ার্টারের মো. মনির হোসেন (৪৮)। তাদের মধ্যে আসলাম ও আশিকুল সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী এবং কলেজটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

এদিকে পুলিশ গণমাধ্যমকে জানায়, মহাখালীতে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে ৩০-৪০ জন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে বনানী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন।

এসময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে আটক করা হয়। আটকের সময় মিছিলকারীদের কয়েকজন নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ককটেল বিস্ফোরণের আলামত জব্দসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝