রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ৫৪)
X

সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রকাশিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দায়িত্ব পালনে অবহেলার ক্ষেত্রে আমলা কিংবা রাজনৈতিক ব্যক্তি—কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। যারা ভালো কাজ করছেন, তাদের উৎসাহিত করার পাশাপাশি কাজে গাফিলতি থাকলে প্রধানমন্ত্রী কঠোর পদক্ষেপ নিচ্ছেন।

সরকারের গত পাঁচ মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং ভবিষ্যতে হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাস সংকট মোকাবিলায়ও সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।


রিজভী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের অগ্রগতি প্রধানমন্ত্রী নিজেই মাঠপর্যায়ে গিয়ে পর্যবেক্ষণ করছেন। জনগণের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগও ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে।

সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, সরকারের কাজ ও অর্জনের তথ্য-উপাত্ত তুলে ধরার মাধ্যমে প্রকাশিত বইটি বিভ্রান্তি ও অপপ্রচারের জবাব দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝