রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের দাম বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:০০ পিএম   (ভিজিট : ৫০)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গ্যাসের দাম এক টাকা বাড়ানো হলেও সরকার জনসমর্থন ধরে রাখতে পারবে না। তিনি অভিযোগ করেন, কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধির পরিবেশ তৈরি করা হচ্ছে।


বৃহস্পতিবার সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচিতে পুলিশি বাধার পর সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম দাবি করেন, সরকার বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও পরে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনগণের জীবনযাত্রায় স্বস্তি ফেরানোর প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তিনি।


তিনি আরও বলেন, গণভোটে দেওয়া প্রতিশ্রুতি, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নেও সরকার অগ্রগতি দেখাতে পারেনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর হামলা ও ক্যাম্পাস দখলের চেষ্টার অভিযোগও তোলেন তিনি।


সরকারকে জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝