সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই জাতীয় সনদের দাবিতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াত-এনসিপি জোটের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ৬৫)
X

জুলাই জাতীয় সনদ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে জামায়াত, এনসিপিসহ জোটের শীর্ষ নেতারা কর্মসূচি ঘোষণা করেন।

 

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা সড়কপথে এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট রেলপথে লংমার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া ১৪ নভেম্বর ঢাকায় একটি মহাসমাবেশের আয়োজন করা হবে।

 

জোটের নেতারা জানান, গণহত্যার বিচার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল গ্যাস সংকট নিরসনের দাবিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতেই ধারাবাহিক কর্মসূচি নেওয়া হয়েছে।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝