রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ের সামনে পুলিশের সাথে ১১-দলীয় ঐক্যের নেতাদের ‘ধাক্কাধাক্কি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:১৯ পিএম   (ভিজিট : ৩৪)
X


বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জাময়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের নেতাকর্মীরা। এরআগে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন পালন করে। পরে শেষে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসার পথে পুলিশি বাধার মুখে পড়ার পর কিছুটা ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১-দলীয় ঐক্যের নেতাকর্মীরা মুক্তমঞ্চ থেকে সচিবালয় অভিমুখে অগ্রসর হন। এসময় নেতাকর্মীরা ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি নানান স্লোগান দেন।

এর আগে সচিবালয়ের সামনে পৌঁছালে ১১-দলীয় ঐক্যের নেতারা পুলিশি বাধার মুখে পড়েন। এসময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন।

প্রায় ২০ মিনিট সেখানে অতিবাহিত হওয়ার পর ডা. শফিকুর রহমান বলেন, আমরা জনগণের দাবি জানাতে এসেছি। তারা আমাদের ডাকে সাড়া দিলেন না। সচিবালয় থেকে আসতে তাদের পাঁচ মিনিটও সময় লাগে না, কিন্তু তারা এলেন না।

এসময় তিনি আরও পাঁচ মিনিট সেখানে অবস্থানের ঘোষণা দেন এবং এসময়ের মধ্যে না এলে সরকারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে কর্মসূচি শেষ করবেন বলে জানান।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝