রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আবু সাঈদের ছবি ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টারিতে হতে পারে না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৯:৪৬ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ৯:৪৯ পিএম  (ভিজিট : ৪২)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ২০২৪ সালে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল জুলাই গণঅভ্যুত্থান ।  এই ভিত্তিক একটি প্রামাণ্যচিত্রে শহীদ আবু সাঈদের ছবি না থাকাায় বড় ধরনের ত্রুটি হিসেবে উল্লেখ করেছেন প্রচন্ড ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। 

 তিনি বলেছেন, আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক। তাই তাঁকে বাদ দিয়ে নির্মিত কোনো প্রামাণ্যচিত্র পূর্ণাঙ্গ হতে পারে না। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিও সেখানে থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন।

আজ বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানান, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে একাধিক অসংগতি রয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইতোমধ্যে দুঃখপ্রকাশ করেছেন। তাই ভুল সংশোধনের সুযোগ দিয়ে পরিস্থিতিকে স্বাভাবিক রাখাই সমীচীন ছিল। তাঁর মতে, এ ধরনের ঘটনায় সংসদীয় ওয়াকআউটের মতো প্রতিক্রিয়া দেখানো কাম্য নয়।

সরকারের উদ্দেশ্য তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চায়। কোনো ভুল হলে তা সমালোচনার মাধ্যমে তুলে ধরলে সরকার তা সংশোধনের চেষ্টা করবে এবং অতীতের ভুলের পুনরাবৃত্তি করতে চায় না।

এর আগে অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনের আহত যোদ্ধারা। তাঁদের অভিযোগ, আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি।

প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। উপস্থিত কয়েকজন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধা দাঁড়িয়ে আপত্তি জানান। একপর্যায়ে পুরো মিলনায়তনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

আ.দৈ. / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝