রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে যোদ্ধাহত মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:৩৬ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ৭:৪০ পিএম  (ভিজিট : ৩৫)
X

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কথা বলেন।

চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন মিতু। অনুষ্ঠানে উপস্থিত হলে প্রধানমন্ত্রী তাঁকে কাছে ডেকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং দেশের জন্য তাঁর সাহস, ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানান।

এদিন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেন। পরে তিনি ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।   প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে এখনও চিকিৎসাধীন থাকা মিতু অনুষ্ঠানের বিশেষ আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন। হাসপাতাল থেকেই তিনি সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী ও মিতুর এই সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। এ সময় প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও তাঁর পাশে উপস্থিত ছিলেন।

আ.দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝