
সমাবেশ শুরুর আগেই রাজধানীতে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকরা কর্মসূচিতে যোগ দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।
বৃষ্টির মধ্যেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। এখনো বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে দেখা যাচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও আন্দোলনের বিভিন্ন বিষয় সামনে রেখে আয়োজিত এ সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বৃষ্টির কারণে সাময়িকভাবে পরিস্থিতি প্রতিকূল হলেও কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে সমাবেশস্থল সরব হয়ে উঠেছে।
সমাবেশকে কেন্দ্র করে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড় তৈরি হয়েছে। বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে দলীয় নেতাকর্মীদের কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছে।




















