রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সায়েন্সল্যাব,জবি ও আলিয়া মাদরাসায় শিবির--ছাত্রদল সংঘর্ষে আহত অনেক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:০৬ পিএম   (ভিজিট : ৫২)
X

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় আজ মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সায়েন্সল্যাব মোড়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং ঢাকা আলিয়া মাদরাসাকে কেন্দ্র করে এসব সংঘর্ষে উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, আজ বিকেলে সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ সংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সর্বশেষ পাওয়া তথ্যে জানা যায়, সংঘর্ষের পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা সায়েন্সল্যাব ও আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন।

অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবির-সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জের গিয়ে পৌঁছায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও। ক্যাম্পাসে আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য হাসপাতালে গেলে সেখানে আবারও কয়েক দফা উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

শিক্ষক ও জকসু নেতাদের দাবি, জবি-সংক্রান্ত ঘটনায় অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে ছাত্রদলের আহত নেতাকর্মীর সংখ্যা সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

একই দিনে ঢাকা আলিয়া মাদরাসায় হলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হল দখলকে কেন্দ্র করে আগে থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিকেলের দিকে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্র হাতে উভয় পক্ষকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মুখোমুখি অবস্থানে দেখা যায়।
ঘটনাগুলোর পর রাজধানীর সংশ্লিষ্ট এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে সতর্ক অবস্থানে রয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝