রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই যোদ্ধা আহত ও শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান পাটওয়ারীর
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৬৫)
X

দেশের আলোচিত সাহসী জুলাই যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আহত ব্যক্তি, শহীদ পরিবারের সদস্যসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

তিনি অভিযোগ করেন, যাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অনেক ক্ষেত্রে তারা নিরাপদে চলাফেরা করছে, অথচ আহত ব্যক্তিরা হুমকি ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

আজ সোমবার (৩ আগস্ট) রাজধানীতে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা, শহীদ পরিবারের পুনর্বাসন, হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল, তার উল্লেখযোগ্য অংশ এখনও পূরণ হয়নি। তার দাবি, অনেক আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্য এখনও ন্যায়বিচার ও প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা থেকে বঞ্চিত।

তিনি আরও বলেন, জনগণ গণভোটের মাধ্যমে জুলাই সনদের প্রতি সমর্থন জানিয়েছে। তাই জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত তা বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। অন্যথায় জনগণের প্রত্যাশা ও সরকারের অবস্থানের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

পুলিশ ও প্রশাসনের সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে এনসিপির এই নেতা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় অপরাধ ও সহিংসতা দমনে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যাচ্ছে না। এর ফলে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতার সঙ্গে জড়িত অনেক ব্যক্তি প্রকাশ্যে চলাফেরা করছেন এবং ভুক্তভোগী পরিবারগুলোকে ভয়ভীতি প্রদর্শন করছেন। পাশাপাশি অর্থের বিনিময়ে অভিযুক্তদের ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন।

সরকারি বিভিন্ন দপ্তরে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা পরিচয় দেওয়ার পরও অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ ধরনের আচরণ বন্ধে সংশ্লিষ্টদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝