রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গ্রামবাংলায় নজরুলের চেতনা বিস্তারের কথা বললেন রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:২৫ পিএম   (ভিজিট : ৪০)
X

প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গ্রাম-গঞ্জেও নজরুলের আদর্শ ছড়িয়ে পড়েছে। সেজন্যই সরকার নজরুল বর্ষ ঘোষণা করেছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নাটোর জেলা পরিষদ অডিটেরিয়ামে আয়োজিত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় আসায় গত কয়েক মাস ধরে গুম হচ্ছে না, বিচারবিহীন হত্যাকাণ্ড হচ্ছে না, শেয়ার বাজার কেলেঙ্কারি হচ্ছে না, এটাই পরিবর্তন। আগে পাটের ন্যায্য দাম না পাওয়ায় কৃষক আত্মহত্যা করত। এখন কৃষক পাটসহ অন্যান্য শস্যের ন্যায্য দাম পাচ্ছে।’

বিএনপির এ নেতা আরও বলেছেন, ‘বিএনপি যেসব বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, তার সব বাস্তবায়ন করবে। ইতোমধ্যে কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। সারাদেশে খাল খনন প্রকল্প শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ অন্যান্য কার্ড প্রবর্তন করা হচ্ছে। দেশের বন্ধ কলকারখানা চালু করার চিন্তা-ভাবনা করেছে সরকার।’

নাটোর জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রহীম নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য দেন- জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝