জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে নতুন ডিজি কামরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক :

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ২০২৪ সালে জুলাই মাসে সারাদেশে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ঐতিহাসিক ঘটনা, জুলাই গণঅভ্যুত্থানকে আনুষ্ঠানিক স্বীকৃতি ধরে রাখতেই ‘ জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করতে যাচ্ছে সরকার।
এদেকে এই জাদুঘরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) যুগ্মসচিব ড. মোহাম্মদ কামরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
গতকাল বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা র কথা রয়েছে।এতদিন জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক ছিলেন।
অন্যদিকে জারি করা প্রজ্ঞাপনে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন নৌবাহিনীর কর্মকর্তা কমোডর ফজলার রহমান। তাকে এই নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।একইসঙ্গে শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মো. মাহমুদুল মালেককে নৌবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আ.দৈ./কাশেম




















