বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আলিফের একটি চোখ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত: সারজিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১০১)
X

হবিগঞ্জে গতকাল বুধবার হামলার শিকার হওয়া এনসিপিকর্মী আলিফের এক চোখের দৃষ্টিশক্তি শেষ বলে চিকিৎসকের বরাতে জানালেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ বুধবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান।

সারজিস আলম লেখেন, ‘গতকালকে যখন ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের ১৮ বছরের ছোট ভাই আলিফের চোখে রড দিয়ে আঘাত করে তখন তাকে নিয়ে আমরা কয়েকজন সদর হাসপাতালে ইমিডিয়েট ট্রিটমেন্টের জন্য নিয়ে যাচ্ছিলাম। 

হাসপাতালের গেইটের সামনে আবার সেই সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করে। আলিফের চোখ দিয়ে অঝোরে রক্ত পড়ছিল। প্রাথমিক ট্রিটমেন্টটাও করানোর সুযোগ দেয়নি ওরা। সাথে সাথে আলিফকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করি।’

তিনি লেখেন, ‘একটু আগে কর্তব্যরত ডাক্তারের সাথে কথা হলো। তিনি শুধু দুইটা বাক্য বলেছেন, আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ! দ্রুত ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটালে নিয়ে অপারেশনের ব্যবস্থা করুন।’ 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝