বিএনপির সঙ্গে সম্পর্কের অবনতিতেই রাষ্ট্রপতির পদত্যাগ: হান্নান মাসউদ
নিজেস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এমপি বলেছেন, বিএনপির সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের যে মধুর সম্পর্ক তৈরি হয়েছিল, পরবর্তী সময়ে সেখানে টানাপোড়েন তৈরি হয়েছে। যার ফলে তিনি আজ শুক্পরবার (২৪ জুলাাই) পদত্যাগ করেছেন।
রাজধানীর মাংলামটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আজ শুক্রবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। হান্নান মাসউদ বলেন, সংসদের প্রথম অধিবেশনে যাতে ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো সহযোগী বক্তব্য দিতে না পারেন, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়েছিলাম। সংসদের ভেতরে প্রতিবাদ জানিয়েছি, সংসদের বাইরেও প্রতিবাদ করেছি। জুলাই যোদ্ধারা প্রতিবাদ জানিয়েছেন। জুলাইয়ে যারা নিহত হয়েছেন, তাদের স্বজন এবং শহীদদের পরিবারের সদস্যরাও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, কিন্তু বিএনপি সরকার সবকিছু উপেক্ষা করে জুলাই-পরবর্তী এই রক্তস্নাত সংসদে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিল। আমরা এর প্রতিবাদে সংসদ থেকে বের হয়ে আসি এবং ওয়াকআউট করি। এ সময় সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আ, দৈ,./ কাশেম




















