রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গণভোট হারাম হলে নির্বাচনও হারাম: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:১৪ পিএম   (ভিজিট : ২৮)
X

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, যদি গণভোট হারাম হয় তাহলে সংসদ নির্বাচনও হারাম। জনগণের রায়কে অপমানিত করবেন না, জনগণের মুখোমুখি হলে জনগণ কাউকে ছেড়ে কথা বলবে না। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে জামায়াতের এক জনসভায় এ কথা বলেন দলের আমির।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে রাজধানীর মিরপুর-১০ এ জনসভা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াত আমির বলেন, ‘অন্তত নিজেদের কর্মী ও গুম হওয়া পরিবার কথা ভেবে জুলাই গণহত্যার বিচার করেন। রাস্ট্রীয় সম্মান ও খেতাবে তাদের ভূষিত করতে হবে জুলাই এ আহতদের সম্মানিত করতে হবে।’

জামায়াত আমির আরও বলেন, ‘মিরপুরে বিভিন্ন স্থাপনা ও সড়ক জুলাই শহীদের নামে করা হোক, যদি এই সরকার না করে আমরা ক্ষমতায় গেলে করব ইনশাআল্লাহ।’ এ সময় ফুটপাতের হকার নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝