রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল : ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:১৮ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ৮:২৪ পিএম  (ভিজিট : ৪১)
X

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ ১৭ বছরের অত্যাচার নির্যাতন, নিপীড়ন ও আত্মত্যাগের বিনিময়ে আজকের ছাত্রদল প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।  

আজ বুধবার (২২ জুলাই) মহাখালীতে ন্যাশনাল হেলথ অফ ইনস্টিটিউট ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 প্রশাসক বলেন, আজকের ছাত্রদল একদিনে তৈরি হয়নি, দীর্ঘ ১৭ বছরে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিগত সরকারের নির্যাতন কারণে বহু ছাত্রদল নেতা মৃত্যুবরণ করেছে, তাদের অবদান আমাদের স্মরণ করতে হবে।

প্রশাসক বলেন, বিগত সরকারের আমলে হাজার হাজার নেতা কর্মী যেভাবে আন্দোলন সংগ্রামে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে নিহত,আহত ও পঙ্গুত্ব  বরণ করেছে তাদেরকে আমরা স্মরণ করব।
প্রশাসক আরো বলেন,জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতা কর্মীরা যেভাবে হত্যার শিকার হয়েছে তা অন্য কোন রাজনৈতিক দলের নেতা কর্মী এমন হত্যার শিকার হয়নি।

জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে এবং আজ শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধনের মাধ্যমে নতুন প্রজন্মের ছাত্রসমাজ তার আত্মত্যাগ কে স্মরণ করবে। 
প্রশাসক জানান, ছাত্রদল সবসময় সর্বদা দেশের জন্য মানুষের কল্যাণে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও করবে। কলেজের অধ্যক্ষ ও কলেজ ছাত্রদলের সভাপতিসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝