রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংস্কার নিয়ে আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাস ঘাতকতা: চরমোনাই পীর
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৪৩)
X

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, এখনো সংস্কার বাস্তবায়ন না হওয়া শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। তিনি বলেন, ২০২৪ সালে ১৬ জুলাই পুলিশের বুলেটের সামনে আবু সাঈদ যখন বুক পেতে দিয়েছিলেন- তখন তিনি বৈষম্য, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন। সব ধরনের অনিয়ম ও স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপের জন্য বুক পেতেছিলেন।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) শহীদ আবু সাঈদের শাহাদাৎ বার্ষিকী ও জুলাই শহীদ দিবসের বিশেষ বার্তায় এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, আবু সাঈদের রক্ত জাতির ওপরে বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছিলেন। কিন্তু হতাশার বিষয় হলো, আবু সাঈদের শাহাদাতের পরে দুই বছর অতিক্রান্ত হলেও তার রক্তের দায় শোধ হয়নি। সংস্কারের কিছুই হয়নি। পতিত স্বৈরাচারের বিচার হয়নি। সবচেয়ে আফসোসের বিষয় হলো জুলাই সনদ বাস্তবায়নে গৃহীত গণভোটের রায়কে পর্যন্ত অস্বীকার করা হচ্ছে।

তিনি আরও বলেন, আজকের এই দিনে সবাই মিলে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের প্রতিজ্ঞা করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হলেই আবু সাঈদসহ সব শহীদের রক্তের দায় শোধ করা হবে। অন্যথায় জাতি হিসেবে সবাই বিশ্বাসঘাতকতার পাপে দায়বদ্ধ হবো।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শহীদ আবু সাঈদসহ জুলাইয়ের সব শহীদের মাগফিরাত কামনা করেন। তিনি শোকাহত শহীদ পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানে দলীয় ব্যানারেই লড়াই করেছে। জুলাইয়ের প্রত্যাশা পূরণে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে ইনশাআল্লাহ। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝