রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদ ভবনের গেটে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:২৪ পিএম   (ভিজিট : ২৮)
X

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রজধানী আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার  সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে তারা জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন। সে সময় সংসদের অধিবেশন চলাকালে ভবনের সামনে দাঁড়িয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে একপর্যায়ে শিক্ষার্থীদের একটি অংশ জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পুলিশের লাঠিচার্জের মুখে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়ার চেষ্টা করেন বলে জানা গেছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে জাতীয় সংসদ ভবনের প্রধান ফটক থেকে আসাদ গেট পর্যন্ত সরিয়ে দেয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝