রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পরীক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন নাসীরুদ্দীন পাটওয়ারীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ৩৯)
X

আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের দাবি-দাওয়ার পক্ষে মত দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শিক্ষার্থীরা যখনই কোনো ন্যায্য দাবি নিয়ে মাঠে নামে, তখনই তাদের রাজনৈতিক পরিচয়ে বিভক্ত করার চেষ্টা দেখা যায় । অথচ গণতান্ত্রিক সমাজে নাগরিক—বিশেষ করে শিক্ষার্থীদের—শান্তিপূর্ণভাবে দাবি-দাওয়া তুলে ধরার অধিকার রয়েছে।

তিনি বলেন, ‘সাম্প্রতিক ঘটনায় প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অনেক শিক্ষার্থীকে পরীক্ষার হলে পৌঁছাতে হয়েছে। এ নিয়ে যে জনঅসন্তোষ তৈরি হয়েছে, সেটিকে গুরুত্ব দিয়ে শোনা এবং সংলাপের মাধ্যমে সমাধান খোঁজা সরকারের দায়িত্ব।’ মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে এক পোস্টে একথা বলেছেন নাসীরুদ্দীন।

আশা প্রকাশ করে তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক সংগঠন—ছাত্রদল, ছাত্রলীগ বা অন্য যে-ই হোক—পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে না। একইভাবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যেন সংযম প্রদর্শন করে এবং অপ্রয়োজনীয় বলপ্রয়োগ থেকে বিরত থাকে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই সংকটের সর্বোত্তম সমাধান হতে পারে—দায়িত্বশীলভাবে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংলাপে বসা, প্রয়োজনে ভুলের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং যদি নেতৃত্বের প্রতি জনআস্থা পুনরুদ্ধার করা সম্ভব না হয়, তবে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তির পদত্যাগের বিষয়টিও বিবেচনা করা।’

গণতন্ত্রে জবাবদিহিতা দুর্বলতা নয়; বরং নেতৃত্বের শক্তির পরিচয় উল্লেখ করে তিনি বলেন, ‘এইচএসসি-২৬ বা আলিম-২৬ ভাইবোনদের পাশে আছি। শিক্ষাব্যবস্থার সংস্কার সময়ের দাবি।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝