রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪ এর চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে না : ছাত্রদল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১০:০৮ পিএম   (ভিজিট : ৩০)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে ধারণ করে ভবিষ্যতে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। সেই সঙ্গে ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার বা বিক্রি না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার (১০ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধা ও সাধারণ রোগীদের মধ্যে খাবার বিতরণ শেষে এ কথা বলেন আউয়াল।  এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া কামনা করেন তিনি।  

ডা. আউয়াল বলেন, দুই বছর আগে এই সময়ে আমাদের ‘জার্নি টু ইনফিনিটি’ বা অনিশ্চিত এক যাত্রা শুরু হয়েছিল, যা ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে সফল হয়েছে। বিএনপি ও ছাত্রদল চব্বিশের গণঅভ্যুত্থানকে হৃদয়ে ধারণ করে, এটি কোনো বিক্রির বস্তু নয়।

তিনি অভিযোগ করে বলেন, কিছু দল চব্বিশের গণঅভ্যুত্থানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। অথচ আন্দোলনের কঠিন সময়ে সাধারণ শিক্ষার্থীদের রাজপথে নামানো এবং স্লোগান শেখানোর মূল কাজটি করেছিলেন ছাত্রদলের নেতারাই।

আন্দোলনে আহতদের পুনর্বাসনে সরকারের বর্তমান বাজেটের ক্যাটাগরিভিত্তিক আর্থিক সহায়তার (এ ক্যাটাগরি ২০ হাজার, বি ক্যাটাগরি ১৫ হাজার এবং সি ক্যাটাগরি ১০ হাজার টাকা) প্রশংসা করে ছাত্রদল নেতা আউয়াল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে আহতদের পাশে দাঁড়াচ্ছেন, দেশের সাধারণ মানুষকেও সেভাবে তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের অস্তিত্ব রক্ষা করতে হলে ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪—এই তিনটি বড় ঐতিহাসিক ঘটনাকে একসঙ্গে হৃদয়ে ধারণ করতে হবে।

আগামীকাল শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর আগমনকে ঐতিহাসিক উল্লেখ করে ডা. আউয়াল বলেন, এই সফরের মাধ্যমে দেশের চিকিৎসাসেবা খাতে এক নবদিগন্তের সূচনা হবে। দেশের কোনো মেডিকেল হাসপাতালে যেন একটি রোগীও বিনা চিকিৎসায় মারা না যায়, তা নিশ্চিত করা সম্ভব হবে। অতীত ও বর্তমানের মতো ভবিষ্যতেও ছাত্রদল সাধারণ জনগণ, চব্বিশের গণঅভ্যুত্থানের যোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ বিন মিজান, ডা. নিশাত সুলতানা, ডা. রাকিবুল ইসলাম শিমুল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সহ-সভাপতি ডা. সাব্বির শরীফ, পপুলার মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ডা. ফাইরুজ ফান্নানা, সাধারণ সম্পাদক ডা. কামরুল হাসান মুন্না, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, রিপন পাশা, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা জাহিদ রিফাত, সৈকত, রাহীম, আমিনুল প্রমুূখ।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝