রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদাবাজ-দুর্নীতিবাজদের বদলেছে শুধু মুখ, পরিবর্তন নয়: হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:০৯ পিএম   (ভিজিট : ৩৬)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা চাঁদাবাজির পরিবর্তন চেয়েছি, একই সঙ্গে চাঁদাবাজেরও পরিবর্তন চেয়েছি। আমরা দুর্নীতির পরিবর্তন চেয়েছি। 

কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, এই জিনিসগুলো শুধু হাতবদল হয়েছে। আগে একটা পক্ষ মাদক ও মামলা বাণিজ্য করত, এখন আরেকটি পক্ষ করছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে ফেনীর সোনাগাজী পৌর চত্বরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে তিনি এসব কথা বলেন।গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত এ সমাবেশে সংগঠনের জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ। সমাবেশের আগে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সোনাগাজী বাজারে একটি পদযাত্রা করেন।

বিএনপি সরকারের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে বিদ্যুতের পরিবর্তে মানুষের হাতে হারিকেন আর মোমবাতি ধরিয়ে দিয়েছে। এখন আর বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে। কথা ছিল সরকার চাকরি দেবে, কিন্তু উল্টো মাদক আর জুয়া বেড়েছে।

তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে প্রমাণ নিয়ে আসেন। এক টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবে না। আমরা এই রাজনীতিকে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের জন্য কঠিন করতে এসেছি।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি ঘরে ফিরবে না। আমরা আশা করব, বিএনপি সরকারের বোধোদয় হবে। দিল্লির সরকার এ বাংলার মানুষের বুকে গুলি চালায়, তার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের দাবি আদায় করা হবে।

সমাবেশ থেকে হাসনাত আব্দুল্লাহ আগামী সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সোনাগাজী উপজেলা সদস্য সচিব সুজা উদ-দৌলাকে পরিচয় করিয়ে দেন।

এর আগে, বুধবার দুপুরে ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে এনসিপির কেন্দ্রীয় সদস্য আহমেদ করিম চৌধুরী আমজাদের বাসভবনে মধ্যাহ্নভোজ শেষে নেতারা ২০২৪ সালের ৪ আগস্ট শহীদ হওয়া ফুলগাজীর ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেন। এরপর বিকেলে সোনাগাজী উপজেলায় জুলাই শহীদ আব্দুল গনি বোরহানের কবর জিয়ারত ও তার আত্মার মাগফিরাত কামনা করে শহীদ পরিবারের খোঁজখবর নেন হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।

দিনব্যাপী এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম ও কেন্দ্রীয় সদস্য মহি উদ্দিন রনিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝