রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে আ’লীগের বিচার হবে: চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ৩২)
X

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগগুলো তদন্তে প্রমাণিত হলে, বিদ্যমান আইন অনুযায়ী আদালতের মাধ্যমে দলটিরও বিচার হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে রাজনৈতিক কার্যক্রম স্থাভায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। তবে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সব কিছু করা হবে। 

আজ রোববার (৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর জানান, দলগতভাবে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাসবিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিধানের আওতায় আওয়ামী লীগের বিচার করা সম্ভব।

তিনি আরও বলেন, ২০১৩ সালের ৫ মে  রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের গণহত্যার ঘটনাসহ শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী পরবর্তী বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

আমিনুল ইসলাম বলেন, ব্যক্তিগত দায়ের পাশাপাশি দলগত অপরাধের অভিযোগ প্রমাণিত হলে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও শেখ হাসিনাকে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

এর আগে শনিবার (৫ জুলাই) জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেন, আওয়ামী লীগ ভবিষ্যতে দেশে আর রাজনীতি করতে পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দলটিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবেও বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝