রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর প্রস্তাব জামায়াত এমপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৩৮)
X

দেশে সুদভিত্তিক অর্থনীতির বদলে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মুজিবুর রহমান এ কথা বলেন। এ জন্য তিনি বিভিন্ন মাজহাবের আলেমদের সমন্বয়ে একটি কমিটি করা এবং জাকাত মন্ত্রণালয় গঠন করারও প্রস্তাব দেন।

বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতি চলতে পারে মন্তব্য করে এমপি মুজিবুর বলেন, ‘জাকাতভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে। সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে।’

তিনি বলেন, বাংলাদেশেও সুদ বন্ধ করে ইসলামী অর্থনীতি চালু করার একটা চেষ্টা ইসলামী ব্যাংক করেছিল। কিন্তু ‘শকুনের দৃষ্টি’ ইসলামী ব্যাংকের ওপর পড়ার কারণে এই ব্যাংক বিধ্বস্ত হতে চলেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের কথা উল্লেখ করে সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, মালয়েশিয়ায় সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করার একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ এই জাকাতভিত্তিক অর্থনীতি করার, সুদ বন্ধ করার চেষ্টা করছে। তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো ইরান, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার ও পাকিস্তান।

মুজিবুর রহমান বলেন, ‘ইসলামী ব্যাংক যখন ঠিকমতো চলছিল, তখন বড় বড় সুদি ব্যাংক বাংলাদেশে ছিল। তারা যখন দেখল, এই সুদির কারবার চলছে না, তখন প্রতিটা ব্যাংক তারা ইসলামিক কাউন্টার খুলেছিল। এটা প্রমাণ করে বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতে চলতে পারে। 

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝