বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সংসদে নারীদের ১০০ আসনের পক্ষে বদিউল আলম মজুমদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৫:০৩ পিএম  আপডেট: ১৬.১১.২০২৪ ৫:০৯ পিএম  (ভিজিট : ২৩২)
X

 নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার  বলেছেন, জাতীয় সংসদে নারীদের ১০০ আসন দেওয়া উচিত।  আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘কেমন সংবিধান চাই’ শীর্ষক আলোচনা সভায় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, জাতীয় সংসদে নারী সংরক্ষিত ৫০ আসন দিয়ে নারীদের অপমান করা হয়েছে। নারীদের আসন দিতে হবে ১০০টি। তবে তা হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। কেননা এখন টাকা দিয়ে নারীদের আসন কিনে নেওয়া হচ্ছে। 

বদিউল আলম মজুমদার সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, সেটা ভুল ধারণা, এক্ষেত্রে সংসদের ভূমিকা লাগবে। সংবিধান শুধু আইনজ্ঞদের বিষয় নয়, এটি সবার উল্লেখ করে ড. বদিউল আলম বলেন, সংবিধানকে নানা সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এক তৃতীয়াংশ পরিবর্তন করে সংবিধান কলুষিত করা হয়েছে।

মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা কারও নেই জানিয়ে ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, বর্তমানে সংবিধানে বহু অসঙ্গতি রয়েছে, যা পরিবর্তন করতে হবে। 
সংরক্ষিত আসন নিয়ে নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, এখানে নারীকে প্রতীকী অবস্থায় নিয়ে যায়। সেই সঙ্গে নারীকে অবমূল্যায়ন করা হয়। তাই সংস্কার প্রয়োজন। সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীকে ক্ষমতায় আনার ব্যবস্থা করতে হবে।

 ৪০০ আসন হলে ১০০টি নারীর জন্য বরাদ্দ করতে হবে, তাও যোগ্যতার ভিত্তিতে প্রকৃত নির্বাচনের মাধ্যমে। তৃণমূল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল হোসেন বলেন, বিগত সময়গুলোতে রাজনৈতিক সংকটে এই সংবিধান সমাধান করতে পারেনি। বরং সংকট বাড়িয়েছে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝