এমপি হামিদের মদদে আওয়ামী চেয়ারম্যান সিরাজ এখন বাদামতলী ফল ব্যবসায়ী সমিতির সভাপতি
বিশেষ প্রতিবেদক

ঢাকা ০৭ আসনের বিএনপি দলীয় সাংসদ সদস্য হামিদুর রহমানের সমঝোতায় ঢাকা মহানগর ফল ব্যবসায়ী সমিতির বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের যোগানদাতা ও রাজধানীর বংশাল এলাকায় আন্দোলনরত একজন নিরীহ ছাত্র হত্যাকাণ্ড মামলার আসামী সিরাজুল ইসলাম ওরফে সিরাজ চেয়ারম্যান।
এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে বাদামতলীর বিএনপি পন্থী ফল ব্যবসায়ীদের মাঝে। বাদামতলী সুত্রে জানা গেছে সভাপতি -সাধারন সম্পাদক সহ ০৫ পদে সমঝোতার বিপরীতে এমপি হামিদ নিয়েছেন ১২ কোটি টাকা। মুন্সীগন্জের বজ্রযোগীনি ইউনিয়ন পরিষদের নৌকা মনোনীত চেয়ারম্যান সিরাজ ছিলেন বাদামতলীর অঘোষিত সম্রাট হাজী সেলিমের ডানহাত।
তিনি আওয়ামী মনোনীত এফবিসিসিআইয়ের পরিচালক হয়েছিলেন ২০২৪ সালের এপ্রিলে। এমন একজন ব্যক্তি কে টাকার বিনিময়ে আবার বাদামতলী নিয়ত্রনের দায়িত্ব দেওয়াতে ক্ষোভে ফুসছে বাদামতলীর সাধারন ব্যবসায়ী রা।
র্যাব-১০ জানায়, গত জুলাই দেশব্যাপী কোটা বিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। অতঃপর আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়।
কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণির নেতাকর্মী ও অস্ত্রধারী সস্ত্রাসীরা দেশী-বিদেশী অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর অতর্কিত আক্রমণ করে।
যার অংশ হিসেবে গত ৫ আগস্ট রাজধানী ঢাকার বংশাল থানার বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করা কালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম-দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি আক্রমণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার উপর অমানবিক নির্যাতন চালায়।
এছাড়াও ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটায় এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি প্রদান করে।
যার অংশ হিসেবে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার বাদামতলী ও বংশাল এলাকায় ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমনের জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের অর্থের যোগানদাতা ও একজন নিরীহ ছাত্রকে হত্যার অভিযোগে বাদামতলী ফল ব্যবসায়ী সিন্ডিকেটের প্রধান সিরাজুল ইসলাম সিরাজ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সম্পৃক্তা থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। এছাড়াও সিরাজুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর বংশাল এবং সাতক্ষীরা সদর থানায় তার নামে একাধিক মামলা রয়েছে।
আ.দৈ/আরএস




















