রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডি ৩২ থেকে সন্দেহ ভাজনএক যুবক আটক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৩১)
X


ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ  রয়েছে। এই পরিস্থিতিতে দলের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নিরাপত্তা কড়াকড়ির মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ও পুলিশ সদস্যদের ভিডিও করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম সাখওয়াত হোসেন। তিনি নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন।

আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ওই যুবককে আটক করে পুলিশ ভ্যানে করে ধানমন্ডি মডেল থানায় নিয়ে যাওয়া হয়। 

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ৩২ নম্বরে পুলিশের সংরক্ষিত এলাকায় ঢুকে এই যুবক পুলিশের ভিডিও করছিল। তাকে বাধা দিলেও শুনছিল না। এজন্য তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হয়েছে। তার সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি। জিজ্ঞাসাবাদ চলছে। এরপর বিস্তারিত জানাতে পারবো।

ওই যুবককে আটক করেন ধানমন্ডি থানার এসআই আরিফ হোসেন। ‎তিনি বলেন, আটকের সময় সাখাওয়াত নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেন।

‎ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা বলেন, ওই যুবক ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভাঙা বাড়ির ছবি তুলছিলেন এবং ভিডিও করছিলেন। প্রশ্ন করা হলে তিনি যুক্তিযুক্ত কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝