সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মিছিলের চেষ্টা আ'লীগের ১৪ নেতাকর্মী কারাগারে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:০৪ এএম  আপডেট: ২২.০৬.২০২৬ ১০:০৭ এএম  (ভিজিট : ৫৩)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।  এই নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা এলাকায় মিছিল, সরকারের বিক্ষোভ করা আইনত দন্ডনীয় অপরাধ।  যারফলে পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ।

গতকাল রোববার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর সমবেত হয়। তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল করার প্রস্তুতিকালে হাতেনাতে ছয় জনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন-আদাবর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক মো. কবির আহম্মেদ (৫২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিলন ছৌয়ার (৪০), আওয়ামী লীগ এর সক্রিয় কর্মী মো. নয়ন শেখ (৩১), যুবলীগের সক্রিয় কর্মী মো. ইব্রাহিম (২৬), যুবলীগের সক্রিয় কর্মী মো. রাকিব (২৬) ও যুবলীগের সক্রিয় কর্মী মো. রাকিব (২৩)।

অন্যদিকে, মোহাম্মদপুর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, একই দিন সকালে অভিযান চালিয়ে মোহাম্মদপুর কলেজ গেট এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে ৮ জন সক্রিয় আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. কবির ওরফে হুমায়ুন কবির (৫৪), মো. কালাম ফরাজি (৪০), কবির হাওলাদার (৪৮), মো. সিরাজ (৩৮), মো. হেলাল হোসেন (৪০), মো. আলী রাজ হোসেন (৩৭), মো. স্বপন মিয়া (৪০) ও মুরাদ ওরফে মুরাদ মাতবর (২৭)। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে, আদালতে হাজির করার পর তাদেরকে জেল পাঠানো হয়েছে। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝