সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হত্যাচেষ্টা মামলায় সেলিম প্রধান-শাহেদ মজুমদার গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৫:০৫ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৫:০৭ পিএম  (ভিজিট : ৫১)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বহুল আলোচিত ঘটনা,ক্যাসিনো-কাণ্ডে   ব্যবসায়ী সেলিম প্রধান এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারসহ চারজনকে জুলাই আন্দোলনে একজনকে হত্যাচেষ্টার অভিযোগের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৭ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

অন্য দুই আসামি হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ স্বপন এবং মুন্সীগঞ্জের শ্রীনগর থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সজল ঘোষ।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. মোশারফ চার আসামিকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত শুনানির জন্য দিন নির্ধারণ করেন। আজ বুধবার তাদের আদালতে হাজির করা হলে আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা আদালতে আসামিদের গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা আবেদনের বিরোধিতা করে শুনানি করেন। উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত চারজনকে মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলন চলাকালে গুলশানের বাঁশতলা এলাকায় গুলিবিদ্ধ হন নাজিম উদ্দিন। হামলায় তার শরীরে বিপুল সংখ্যক ছররা গুলি ও বুলেটের আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘসময় চিকিৎসা নিতে হয়।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠার পর গত ফেব্রুয়ারিতে নাজিম উদ্দিন গুলশান থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন। ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর রাতে গুলশান এলাকা থেকে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করা হয়। পরে তাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

এদিকে ক্যাসিনোকাণ্ডে আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধান ২০১৯ সালে র‍্যাবের অভিযানে গ্রেফতার হওয়ার পর ব্যাপক আলোচনায় আসেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি দেশে অনলাইন ক্যাসিনো পরিচালনা ও অর্থপাচারের সঙ্গে জড়িত ছিলেন। এ সংক্রান্ত মামলায় কারাদণ্ডও ভোগ করেছেন তিনি। সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে আওয়ামী লীগের মিছিলে অর্থের যোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছিরেন আদালত।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝