রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৭:০১ পিএম   (ভিজিট : ১৮৯)
X

নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের মিছিলে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজাপুর বাজারে গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি রাজাপুর বাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত।

 সমাবেশে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম  উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শামসুল আলম রনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হোসাইন বিপুল, সদস্য সচিব আরিফুল ইসলাম খান কানন, জেলা ছাত্র দলের সহ সভাপতি আব্দুলাহ আল লিটন। সমাবেশে বক্তারা বলেন, বুধবার ছাত্রদলের আয়োজনে মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ। এখনো স্বৈরাচারী আওয়ামী লীগের আত্মারা ঘুরে বেড়াচ্ছে। সুযোগ পেলেই তারা এলাকার পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। হামলার ঘটনায় প্রত্যাক্ষদর্শী রয়েছে। এছাড়াও সিসি ক্যামেরায় স্পষ্টর্ দেখা যাচ্ছে কারা কারা হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

আ. দৈ. /কাশেম /  মাসুদ


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝