বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বিএনপি সরকার বিচার বিভাগে খবরদারি করবে না : সালেহ শিবলী
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ৯৮)
X

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকার বিচার প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না।বিচার বিভাগের ওপর কোনো খবরদারি করবে না।
তিনি বলেন, বিচার বিভাগ তার মতো করে চলবে । আগে যারা গ্রেপ্তার হয়েছেন, তারা নিঃসন্দেহে আইনগতভাবে মোকাবেলা করবেন এবং আদালত তাদের বিষয়ে সিদ্ধান্ত দেবেন ।

তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার কারো ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে না।’ স্থানীয় সময় গতকাল রোববার (৩১ জুন) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলা প্রেস ক্লাবে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী এসব কথা বলেন। 

সালেহ শিবলী বলেন, ‘এই সরকার ব্যক্তিগতভাবে প্রতিহিংসার বশবর্তী হয়ে বিচার বিভাগের ওপর কোনো চাপ সৃষ্টি করবে না। বর্তমান সরকারের আমলে একজন সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়নি। আগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, আপনারা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন, এদের ছেড়ে দেন, তার মানে তো আপনি প্রধানমন্ত্রীকে আপনি ইন্টারফেয়ার করছেন যে ঠিক আছে, আপনি বিচার বিভাগের সঙ্গে কথা বলেন, এদের ছেড়ে দেন। তার মানে এটা তো কেউ ইচ্ছা করলে প্রশ্নও করতে পারে। তার মানে আপনারা চান যে প্রধানমন্ত্রী বিচার বিভাগের ওপর ইন্টারফেয়ার করুক, একটু কথা বলুক!

তিনি বলেন, গণমাধ্যমের থ্রেটের (হুমকির) কথা একজন বলছিলেন যে হুমকি দেওয়া! কোনো অভিযোগ নাই যে এই সরকারের কেউ হুমকি দেয়, কিংবা হুমকি দিয়েছে, কিংবা কোনো কথা বলেছে।  অ্যাটলিস্ট আপাতত আমি দু-একটা জায়গায় কথাবার্তা বলতে পারি, তা আমি বলি নাই। এই তো বললাম, এখন পর্যন্ত বলি নাই।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝