সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
টুপি মুসলমানদের, কোনো দল নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৩০)
X


নতুন রাজনৈতকি দল ,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, টুপি কোনো দলের না, কোনো গোষ্ঠীর না; এটা মুসলমানদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের অংশ।

আজ শুক্রবার ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘নামাজের আগে বাংলার দুই ঈদ, আর ক্ষেত্রবিশেষে জুমার দিনে মুসলমানদের “টুপি সংকট” নতুন কিছু না, এটা চিরায়ত বাংলার বহু পুরোনো দৃশ্য। আলেম-উলামারা যুগ যুগ ধরে এসব মৌসুমি মুসলমানদের মাথায় টুপি পরিয়ে, হাতে আতর লাগিয়ে নামাজে দাঁড় করিয়েছেন। এতে অবাক হওয়ার কিছু নাই।  আমি নিজেও মাদরাসায় থাকাকালীন ঘুম আর গোসল ছাড়া প্রায় সবসময় টুপি পরে থাকতাম।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে বহু রাজনীতিবিদ টুপি পরেছেন, আবার বহু “দুষ্ট লোককেও” টুপি পরিয়ে দিয়েছেন। এমনকি আমার সাবেক নেতা জুনায়েদ সাকি ভাইকেও নির্বাচনের আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মসজিদে টুপি পরিয়ে দিয়েছিল।

টুপি যে যখন ইচ্ছা পরবে, মানুষও পরাবে—এটা নিয়ে অযথা খুচাখুচি করা ঠিক না। কারণ টুপি কোনো দলের না, কোনো গোষ্ঠীর না; এটা মুসলমানদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের অংশ।

তবে একটা কথা বলতেই হয়, ইলেকশন বছরে, হঠাৎ দুই ঈদ আর সপ্তাহে একদিন জুমার নামাজে ক্যামেরাসহ টুপি পরে হাজির হওয়া মানুষদের, আমার মতো “আল্লামাদের” সন্দেহের চোখের বাইরে রাখাও ঠিক না!’

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝