রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ৬৮)
X

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে ‘কটূক্তি’ ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম আজিজুল হক খান এই নোটিশ পাঠিয়েছেন।

শনিবার (২৩ মে) তিনি বিষয়টি নিশ্চিত করেন।এর আগে আইনজীবী এ কে এম আজিজুল হক খান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে আইনি নোটিশের অনুলিপি প্রকাশ করেন।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কটূক্তি করে মানহানিকর বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি দেশের কোটি কোটি মানুষের মনে আঘাত করেছেন, যার ফলে নোটিশদাতা নিজেও গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

নোটিশে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্দেশে বলা হয়, এই ধরনের আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অপরাধে কেন আপনার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হবে না, তা আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে নোটিশ প্রদানকারী আইনজীবীর নিকট ব্যাখ্যা করতে অনুরোধ করা হলো। 

নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আইনজীবী এ কে এম আজিজুল হক খান জানান, দায়িত্বশীল রাজনৈতিক অবস্থানে থেকে দেশের প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে এমন অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝