রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অপকর্মের অভিযোগে জামায়াতকে দায়ী করলেন শামসুজ্জামান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ৫৭)
X

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াতে ইসলামী করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন যে অপকর্মগুলো হচ্ছে, সেগুলো জামায়াতে ইসলামী করছে। জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশের যত অপকর্ম হচ্ছে তারা করে, কিন্তু প্রসঙ্গটি বিএনপি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘একটি মহল আছে, যারা মিথ্যা ছাড়া অন্য কোনো ভালো জিনিস চিন্তা করতে পারে না। কখনোই তারা মানুষের আস্থা-বিশ্বাসের সঙ্গে থাকতে পারে নাই বলে সরকারে যাওয়া দূরে থাক, উল্লেখযোগ্য কোনো মানুষের সমর্থনও নেই। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে। রাজনীতিতে এরা এমনই একটি অংশ, মিথ্যা ছাড়া এদের আর কিছু নাই।’

হাম প্রসঙ্গে শামসুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় এখন বিএনপি সরকারের ওপর চাপানো হচ্ছে। তারা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে।’

শামসুজ্জামান দুদু জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেন, ‘আমি তাদের (জামায়াতে ইসলামীর) এই যে সমালোচনা করছি, তা নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে নিউজ হবে, তখন তাদের বট বাহিনী আমার গুষ্টি উদ্ধার করে ফেলবে।’

জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. এ বি সিদ্দিক হাওলাদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম মিয়া, সিনিয়র সহসভাপতি মো. ওয়াহিদুজ্জামান বাবলু, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, জামালপুর-৪-এর সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার শামীম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝