রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু: বিরোধীদলীয় নেতা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ৪৪)
X


জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আক্ষেপ করে বলেছেন, ‘ অবশেষে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু হয়েছে। আর তা ঘটানো হয়েছে কেবল গত মঙ্গলবার (১৯ মে)।’

আজ বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। জামায়াত আমির লেখেন, ‘বার্তা স্পষ্ট, বিচারের ওপর রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। অথচ এই সরকার বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দেওয়া ও শক্তিশালী করার প্রত্যয় ঘোষণা করেছিল।’

তিনি আরও লেখেন, ‌‌‌‘বিধিবাম! এই অপসংস্কৃতিকে ঘৃণা করি। এর পরিবর্তন একদিন এই বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ।’

এদিকে, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের সরিয়ে নেওয়া আদালত অবমাননা বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন হয়েছে। বিষয়টি এখনও আদালতে বিচারাধীন। এ অবস্থায় সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা গুরুতর আদালত অবমাননা। আমরা বৃহস্পতিবার (২১ মে) সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করবো।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝