রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংস্কারের দাবিতে রাজনৈতিক বার্তা নাসীরুদ্দীন পাটওয়ারীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:০২ পিএম   (ভিজিট : ৩৭)
X

সরকারের দেওয়া বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্ড ও উন্নয়ন কার্যক্রমের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “কার্ড দিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। কার্ডে যদি টাকা না আসে, তাহলে জনগণও সরকারের হাতে লালকার্ড ধরিয়ে দেবে।”

শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তন-এ বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, “রাজশাহী থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু রাজশাহী কিংবা আমার জন্মস্থান চাঁদপুর—কোনো জায়গারই কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। মানুষ শুধু বিভিন্ন ধরনের কার্ড পেয়েছে। অথচ সেই কার্ড মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারেনি।”

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জনগণ ভোট দিয়ে যে ম্যান্ডেট দিয়েছে, তা অমান্য করা হলে ক্ষমতার গদি টিকবে না। জনগণের মতামত উপেক্ষা করে কেউ টিকে থাকতে পারবে না।”

তিনি আরও বলেন, “দেশে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

বক্তব্যে তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “শেখ হাসিনা দেশে ফেরার সুযোগ পেলে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে।” একইসঙ্গে বিএনপিকেও আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় না যাওয়ার আহ্বান জানান তিনি।

ফারাক্কা লংমার্চ দিবসের প্রসঙ্গ টেনে এনসিপি নেতা বলেন, “মওলানা ভাসানী পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলন করেছিলেন। কিন্তু আজও উত্তরাঞ্চলের মানুষ পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।”

তিনি অভিযোগ করেন, ভারতকেন্দ্রিক নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত হত্যা ও পানিবণ্টন সমস্যার সমাধান হচ্ছে না। রাজশাহীর নদীগুলোতে পানি সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, “নদীতে পানি না এনে শুধু খাল খনন করে কোনো লাভ হবে না।” তিনি রাজশাহীবাসীর উদ্দেশে বলেন, “পদ্মায় পানি না এলে প্রয়োজনে ঢাকামুখী আন্দোলন ও ভারতের দিকে লংমার্চ কর্মসূচি দেওয়া হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। এ সময় উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ, এসএম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগরের সদস্যসচিব আতিকুর রহমান।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝