সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিষিদ্ধ সংগঠনের পোস্টারসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:১৬ পিএম  আপডেট: ১৬.০৫.২০২৬ ৫:১৭ পিএম  (ভিজিট : ৩৬)
X

রাজধানীর বাননী থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ আশিক তপেদার (২৪)। আজ শনিবার (১৬ মে) ভোরে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বনানী থানা সূত্রে জানা যায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ রোডের নেভাল হেডকোয়ার্টারের বিপরীতে বিশেষ অভিযান পরিচালনা করে বনানী থানার একটি টিম। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মোঃ আশিক তপেদারকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি ও তার সহযোগীরা আগামী (১৭ মে) শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত পোস্টার ও লিফলেট বিতরণের উদ্দেশ্যে ওই এলাকাসহ আশপাশে ঘোরাঘুরি করছিলো। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
আ. দৈ./কাশেম/ ইমু



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝