রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাঁশখালীর শিলকূপে কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক ইস্কান্দার, সদস্য সচিব ছৈয়দুল
রিয়াদুল ইসলাম, বাঁশখালী (চট্টগ্রাম)
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:৩৭ পিএম   (ভিজিট : ৩১)
X

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন কৃষক দলের নেতা মো. ইস্কান্দারকে আহ্বায়ক ও মুহাম্মদ ছৈয়দুল আলমকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়েছে।  

গতকাল শুক্রবার ৩৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন বাঁশখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাঈল ও সদস্য সচিব ফজল কাদের। 

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটিকে আগামী ১ মাসের মধ্যে শিলকূপ ইউনিয়নের সবগুলো ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। 

উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবদুর রহমান বলেন, সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে উপজেলা বিএনপি ও কৃষকদলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে শিলকূপ ইউনিয়নে ৩৫ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বাঁশখালীর অন্যান্য ইউনিয়নেও আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝