রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিরোধীদলীয় নেতা ডা. শফিকের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:৪৪ পিএম   (ভিজিট : ৬৭)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। 

আজ বৃহস্পতিবার (১৪ মে) সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে ইইউ-এর পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউনও উপস্থিত ছিলেন।

অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও অর্থবহ ও সুসংহত করা এবং দেশে চলমান বিভিন্ন সংস্কার কার্যক্রমের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন তারা। উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

বৈঠক শেষে দুই পক্ষই আগামীতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বিদ্যমান সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও অগ্রগতির ধারা আরও সুদৃঢ় হবে। এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং সহকারী একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। 


আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝