রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর রুকন সম্মেলনে শপথ নিলেন
জিহাদ হোসেন রাহাত লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ৬:৩০ পিএম   (ভিজিট : ২২২)
X

জামায়াতে ইসালমির লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া শপথ গ্রহণ করেছেন। এনিয়ে টানা ১২ বার তিনি জেলা আমীর নির্বাচিত হয়েছেন। এতে শপথ গ্রহণকালে রুহুল আমিন কান্নায় ভেঙে পড়েন। 

আজ রোববার (১০ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসা মাঠে রুকন সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত জেলা আমীরের শপথ ও জেলা মজলিসে শূরা নির্বাচন উপলক্ষে এ সম্মেলনে আয়োজন করা হয়।

জামায়াতের কুমিলা-নোয়াখালী অঞ্চলের সহকারী সেক্রেটারী জেনারেল ও পরিচালক মাওলানা আবু তাহের মোহাম্মদ মাছুম প্রধান অতিথি হিসেবে রুহুল আমিনকে শপথ বাক্য পাঠ করান। 

বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা আমির মো. আলা উদ্দিন, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসেন নুরনবী, নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ, সহ-সেক্রটারী এড. মুহসিন কবির মুরাদ প্রমুখ।

আ. দৈ. /কাশেম/ জিহাদ


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝