বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
চরফ্যাশন উপজেলা কৃষকদলের সম্পাদক সাইফুলকে অব্যাহতি
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ৬৫)
X

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খানকে সংগঠনের সাংগঠনিক সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ৭ মে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ভোলা জেলা শাখার সভাপতি আব্দুর রহমান সেন্টু এবং সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি ও চরফ্যাশন উপজেলা কৃষক দলের সভাপতি ইমদাদুল ইসলাম (রনি মিন্টিজ) থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চরফ্যাশন উপজেলা কৃষকদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ বাচ্চুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করা হয়েছে।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝