রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাহাদী হাসান পান্থ হত্যা মামলায় আ'লীগ দুই নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৮:২৪ পিএম   (ভিজিট : ১৫৬)
X

ফ্যাসির্ট শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহাদী হাসান পান্থ হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণের মুক্তিযোদ্ধা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আলী ওরফে পানি আহাদ (৫৫) ও কদমতলী থানা আওয়ামী লীগ নেতা মো. ইকবাল হোসেনকে (৫৭) গ্রেফতার করেছে  কদমতলী থানা পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

আজ শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৯ জুলাই বিকেলের দিকে কদমতলী থানার রায়েরবাগ স্বপ্ন সুপার শপের সামনের সড়কে অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেন ভিকটিম মাহাদী হাসান পান্থ। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মাহাদী মুখে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় গত ৮ নভেম্বর ভিকটিম মাহাদীর বাবা মো. জাহাঙ্গীর হোসেনের অভিযোগের প্রেক্ষিতে কদমতলী থানায় একটি হত্যা মামলা রুজু হয়। গ্রেফতার আহাদ আলী ও ইকবাল হোসেন এই হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি। 

ডিসি তালেবুর রহমান আরও বলেন, তদন্তাধীন এ মামলায় ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আহাদ আলী ও ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। 

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝