রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মতিঝিলে শাপলা চত্বরের ‘গণহত্যা’প্রথম চিহ্নিত করেছে বিএনপি : তথ্যমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ৪৮)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ সালে ৫ মে রাজধানীর শাপলা চত্বরের ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে প্রথম আনুষ্ঠানিকভাবে বিএনপি চিহ্নিত করেছিল বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ শুক্রবার (৮ মে) বিকেলে জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত ‘শাপলার স্মৃতি শহীদগাঁথা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।  তথ্যমন্ত্রী বলেন, তৎকালীন সরকার ও তাদের সমর্থিত গণমাধ্যম ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিকৃত তথ্য প্রচার করেছিল। পাশাপাশি বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে রাজনৈতিকভাবে দমন-পীড়ন চালানো হয়েছে। ফলেই দেশে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে ওঠে এবং শেষ পর্যন্ত রাজনৈতিক পরিবর্তন ঘটে।

তিনি বলেন, বর্তমান সরকার জাতীয় সংসদে শাপলা ও জুলাই অভ্যুত্থানের শহীদদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানিয়েছে এবং অতীতের কোনো অন্যায় বা মানবতাবিরোধী ঘটনাকে তামাদি হতে দেওয়া হবে না।  জাতীয় ঐক্য, ধর্মীয় মূল্যবোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সব পক্ষকে একসঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

আ.দৈ../কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝