রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফটিকছড়িতে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ৪০)
X

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  আজ শুক্রবার (৮ মে) সকাল ৯টা থেকে দিনব্যাপী উপজেলার ঈদগাহস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং আদর্শিক চেতনা শক্তিশালী করার লক্ষ্যে সম্মেলনের আয়োজন করা হয়।

ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দীন ইমুর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজের সঞ্চালনায় সম্মেলন শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা আবুল কালাম আযাদ।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা আমির নাজিম উদ্দীন ইমু রুকনদের আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. আবদুল হামিদ চৌধুরী। তিনি বলেন, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে আদর্শভিত্তিক সংগঠনের কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক ফজলুল করিম, সহকারী অফিস সম্পাদক এজহারুল ইসলাম, জেলা মসজিদ মিশনের সভাপতি অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ইউছুপ বিন আবু বক্কর এবং চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন।

সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের রুকনরা অংশগ্রহণ করেন। এসময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝