রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী ছাত্রদলের নতুন নেতৃত্বে নতুন উদ্দীপনা
ফয়জুল ইসলাম জাহান, নোয়াখালী
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ৬৫)
X

নোয়াখালীতে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ বুধবার (৬ মে) বিকেলে শহরের শহীদ ভুলু স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মাইজদী শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে জেলা স্কুল সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রায় বিভিন্ন ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বে সংগঠন আরো গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করা হবে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা আরো বলেন, সংগঠনের ভেতরের সকল বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে ছাত্রদলকে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা হবে। এর আগে, জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ ভুলু স্টেডিয়ামে জড়ো হন। পরে তা এক বৃহৎ শোভাযাত্রায় পরিণত হয়, যা শহরের প্রধান সড়কগুলোতে ব্যাপক সাড়া ফেলে।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝