রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইন উপদেষ্টাকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৮:৫৬ পিএম   (ভিজিট : ২১৮)
X

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সাথে অসৌজন্যমূলক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন।আজ শুক্রবার (৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সাথে শিষ্টাচারবহির্ভূত আচরণ শুধু অনভিপ্রেতই নয়, বরং দেশ ও জনগণের মর্যাদার ওপর প্রচণ্ড আঘাত।’

তিনি বলেন, ‘৭ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টের সামনে আসিফ নজরুলের সাথে কতিপয় দুষ্কৃতকারী উদ্ধত ও অশোভন আচরণ করেন এবং দলীয় স্লোাগান দিতে থাকেন। আমরা এ অনভিপ্রেত ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার সাথে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

আ. দৈ. / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝