রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গণভোট ইস্যুতে বিএনপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনসিপি নেতাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৯:০২ পিএম   (ভিজিট : ৬২)
X

গণভোট ইস্যুতে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা


রোববার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত দিনব্যাপী ‘জ্বালানি অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে’ এ মন্তব্য করেন তারা।


নেতারা বলেন, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে বিএনপি গণভোট ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এবং জনগণকে বিভ্রান্ত করছে। তাদের দাবি, জুলাই জাতীয় সনদ অস্বীকারের মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক ধারা ফ্যাসিবাদের দিকে যাচ্ছে।


কনভেনশনে এনসিপির শীর্ষ নেতা, রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনরা অংশ নেন। বিকেলে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ক সেশনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হওয়ায় অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।


তিনি আরও বলেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবের কারণে অন্তর্বর্তী সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে নতুন করে আন্দোলনের ইঙ্গিত দেন তিনি।


সমাপনী সেশনে বক্তারা অভিযোগ করেন, গণভোট নিয়ে বিএনপির অবস্থান পরিবর্তন জনগণকে বিভ্রান্ত করছে। তাদের মতে, আগে গণভোটের পক্ষে অবস্থান থাকলেও এখন তা অস্বীকার করা হচ্ছে।


এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোট ও সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান দ্বৈত মানদণ্ডের প্রতিফলন।


এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষিত হলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে এবং প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।


কনভেনশনে অংশ নেওয়া নেতারা জানান, সংস্কার বাস্তবায়নের দাবিতে শিগগিরই মাঠ পর্যায়ের কর্মসূচি ঘোষণা করা হবে।

আ.দৈ./ এম.এস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝